রহস্য যত বাকি
by শফিকুল ইসলাম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শফিকুল ইসলামের গল্পসংকলন 'রহস্য যত বাকি' এক যুবকের একক ভ্রমণের অভিজ্ঞতাকে ঘিরে। পথে তার হাতে আসে দশটি গল্পের একটি বই। যাত্রাপথে একে একে পড়তে পড়তে সে আবিষ্কার করে, প্রতিটি গল্পের সঙ্গে তার নিজের জীবনের আশ্চর্য মিল। শেষ গল্পে এসে সে হতবাক হয়ে যায়, সেখানে লেখা আছে তারই কথা! কৌতূহলে সে গল্পের পরিণতি জানতে চায়, আর ভাবে তার জীবনেও কি একই পরিণতি ঘটবে। সেই রহস্যের উত্তর কিন্তু পাঠকের হাতেই ছেড়ে দিয়েছেন লেখক।
গল্পগুলো একে একে পাঠককে টেনে নেয় রহস্যের গভীরে। প্রতিটি গল্পের সঙ্গে মূল চরিত্রের জীবন মিশে যাওয়ার কৌশলটি সত্যিই চমৎকার। বইটি তাদের জন্য যারা স্বল্প পরিসরে রহস্য ও থ্রিলারের স্বাদ নিতে চান। ভ্রমণকাহিনি আর গল্পের এই সংমিশ্রণ পড়তে পড়তে শেষ করে ফেলবেন এক বসাতেই।
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9848742061 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 232 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |