বাপ্পী খানের থ্রিলার উপন্যাস 'নিনাদ' পাঠককে টেনে নেয় সুন্দরবনের শান্ত আঁধারে। চুক্তিভিত্তিক চাকরিতে বন রক্ষক দলে যোগ দেন ক্যাপ্টেন কায়সার। চারপাশে পশুপাখির স্বাভাবিক বিচরণ, কোথাও কোনো বিশৃঙ্খলার আভাস নেই। কিন্তু ডিপ ইকোলজির সদস্যদের ওপর হামলা আর প্রাক্তন শিকারি সরওয়ার পাঠানের মনে জাগা সন্দেহ সবকিছু বদলে দেয়। অতর্কিত বোট বিস্ফোরণে নিখোঁজ কায়সার। এরপর প্রাণী বিশারদ আদনান ও রহস্যময় সঙ্গী মনি মিয়ার হাত ধরে উন্মোচিত হতে থাকে সিলেটের সংরক্ষিত বনাঞ্চলের নিচে লুকানো গোপন সুড়ঙ্গের কথা।
গল্প এগোয় রাঙামাটির দুর্গম পাহাড়ে। আদিবাসী সর্দারের ছেলের মৃত্যুতে পাওয়া যায় অদ্ভুত ক্লু, এক শ্বেতশুভ্র মায়াবী প্রাণীর গর্জন। প্রকৃতির বিপর্যয় আর মানুষের নিষ্ঠুরতার মাঝে এ এক অসম যুদ্ধ। লেখক এখানে দেখান, কখনো কখনো পুরনো শত্রুই ফিরে আসে বন্ধুরূপে। বন্যপ্রাণীর বোবা জগতে কিছু মানুষরূপী জানোয়ারের নির্মম চেহারা ধরা পড়ে এই আখ্যানে।
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৩ |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 98487420671 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 352 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।