ত্রাশন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রূপকথা শুনতে চান? বয়স তো কোনো বাধা নয়। নাবিল মুহতাসিমের 'ত্রাশন'-এ রয়েছে রাজা, যে পঞ্চাশ বছর ধরে রাজত্ব করেছে ঘোর রহস্যের আড়ালে। রাণী, যার অতীত শুনলে পিলে চমকে যাবে। রাজপুত্র, যাকে জীবন পুড়িয়ে খাক করছে। রাজকন্যা, যে ক্ষমতার চূড়ায় পৌঁছতে যেকোনো কিছু করতে পারে। আর রাখাল ছেলে, যে নির্দোষ অভিযানে বেরিয়ে জানে না তার প্রতিটি কদমে বদলে যাবে গোটা দেশ।
দেও-দানো-পক্ষিরাজ থেকে টান টান গল্প, সবকিছুর সমাহার এই উপন্যাসে। রূপকথার আবেদন যে কোনো বয়সের মানুষের কাছেই সমান, সেটি প্রমাণ করে এই ভিন্নধাঁচের আখ্যান। মুহতাসিমের কলমে রূপকথা হয়ে ওঠে প্রাণবন্ত এক বাস্তবতা।
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9848742080 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 256 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |