একটা গোপন কথা ছিল বলবার

সাইকোলজিক্যাল থ্রিলার

by সালমা সিদ্দিকা

কপি বেছে নিন
80৳180৳Save 100৳ (56%)
Only 1 left
Qty
Wishlist
Share

গ্রামের সাধারণ ছেলে মুনির ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিল স্বপ্ন নিয়ে। হল পেয়ে গেল সৌভাগ্যক্রমে, কিন্তু সেই হল জীবনই বদলে দিল সাদাসিধে, আবেগী তরুণটার সবকিছু। রুমমেট হিসেবে পেল উচ্চবিত্ত ঘরের ছেলে পার্থকে, যে স্বভাবে তার একদম বিপরীত।

সাহসী আর জেদি পার্থের মনের ভেতরে লুকিয়ে আছে ক্ষোভ, অভিমান আর অন্ধকার এক দিক। সেই অন্ধকারের গোপন কথাটা মুনির জানার চেষ্টা করেও তল পায় না। একদিন সত্য জানতে পেরে সে ভাবে, সব সত্য না জানলেও ক্ষতি ছিল না। কিছু সত্য অন্ধকারেই থাকা উচিত।

কিন্তু ছাত্র বয়সের সেই অন্ধকার অতীত এত বছর পরেও মুনিরকে তাড়া করবে, তা সে জানত না। সালমা সিদ্দিকার 'একটা গোপন কথা ছিল বলবার' পাঠককে টেনে নেয় রহস্য আর আবেগের গভীরে, যেখানে সব প্রশ্নের উত্তর জানার পরও হিসেব মেলে না।

প্রকাশনী:বাতিঘর প্রকাশনী
সংস্করণ:2021
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:128
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all