চৌথুপীর চর্যাপদ
by প্রীতম বসু
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
যোজনগন্ধার দিনটা স্বাভাবিকভাবে শুরু হলেও পত্রিকার এক ছোট খবরে সব বদলে যায়। প্রাচীন বৌদ্ধমূর্তির পাশে উদ্ধার হয়েছে এক লাশ, আর সেই লাশটা নৃশংস সন্ত্রাসী ডন ছেত্রীর ছেলের। প্রাচীন ভাষা ও লিপি বিশেষজ্ঞ যোজনগন্ধা ছুটে যান সেখানে। ক্যান্সারের সঙ্গে লড়ছেন তিনি, কিন্তু কৌতূহল তো প্রবল। সেই প্রাচীন মূর্তির গায়ে সিদ্ধম ভাষায় লেখা পাঠোদ্ধারই যেন তার জীবনের সফলতা। কিন্তু সবকিছু কি এত সহজে ঘটে?
নিষ্ঠুর ছেত্রী তো আছেই, সঙ্গে আসে আরেক ভিলেন মামাজী। প্রাচীন পুঁথি, যার লেখিকা স্বয়ং জ্ঞানডাকিনী গন্ধকালী। এই গন্ধকালীকে খুঁজতে অতীতেও রক্ত বন্যা বয়েছে চৌথুপীতে। কেন? সব প্রশ্নের উত্তর লুকিয়ে সেই পুঁথিতেই। অনিচ্ছাকৃত সঙ্গী হাফি হাবিলদারকে নিয়ে যোজনগন্ধার শুরু হয় অদ্ভুত এক অ্যাডভেঞ্চার। প্রীতম বসুর ‘চৌথুপীর চর্যাপদ’ পাঠককে নিয়ে যাবে প্রাচীন বাংলার ইতিহাস, ভাষা ও বৌদ্ধতান্ত্রিক সমাজ ব্যবস্থার রহস্যময় জগতে।
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 448 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |