পিদিম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পিদিম' একটি সাহিত্য-ম্যাগাজিন, যার জন্ম কোভিড মহামারির দুঃসময়ের প্রতিজ্ঞা থেকে। একদল তরুণ সাহিত্যপ্রেমীর আগ্রহ, পরিশ্রম আর একাগ্রতায় সম্ভব হয়েছে এই আয়োজন। অন্যান্য ছোটকাগজের চেয়ে আলাদা কিছু করার চেয়ে নিজেদের মতো করে কিছু করার ঝোঁকই বেশি এই পত্রিকার। নতুন ও আড়ালে থাকা লেখকদের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে 'পিদিম', থাকবে না শব্দসংখ্যার সীমাবদ্ধতা কিংবা নির্দিষ্ট বিষয়ের রক্ষণশীল ঘেরাটোপ।
সিরিয়াস লেখার পাশাপাশি একই কাতারে থাকবে চটুল বা হালকা মেজাজের লেখা, পপ-কালচার, মাঙ্গা-কমিক্স থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টও। থাকবে থ্রিলার তথা রহস্য-রোমাঞ্চ বিষয়বস্তুও, যা প্রথাগত সাহিত্য-পত্রিকায় সাধারণত স্থান পায় না। স্বাধীন ও উদারপন্থী অবস্থান ধরে রাখতে প্রথম সংখ্যায় কোনো বিজ্ঞাপন রাখা হয়নি। বছরে ৪টি সংখ্যা প্রকাশের দায়িত্ব নিয়েছে বাতিঘর। যেকোনো দেশের যেকোনো বয়সি বাংলাভাষী লেখক পাঠাতে পারবেন তাদের লেখা, যা যথাসম্ভব মূল্যায়নের চেষ্টা করবে পিদিম-টিম।
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9845742062 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 288 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |