বাজি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নাবিল মুহতাসিমের 'বাজি' তার জনপ্রিয় 'বাজিকর ট্রিলজি'র দ্বিতীয় আখ্যান। সাড়ে চার বছর ধরে কোমায় পড়ে থাকা এজেন্ট বাবুকে জাগানোর মানে একটাই, দেশের মাথায় আকাশ ভেঙে পড়েছে। সিআইএ'র হুইসলব্লোয়ার এজেন্ট কার্ল সেভার্স বাংলাদেশে বসে একটি ওয়েবসাইট খুলে গোপন নথি ফাঁস করতে শুরু করেছে। তাকে থামাতে গোপন সংস্থা দ্য অক্টোপাস নানান দেশের সেরা এজেন্টদের একের পর এক পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে, আর তাদের ঠেকানোর দায়িত্ব বাজিকর বাবুর।
ভারত আর পাকিস্তানের বাজিকরদেরও টেক্কা দিতে হবে তাকে। এর ওপরে আছে কার্ল আর সাব্বিরকে খুঁজে বের করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া আর প্রধানমন্ত্রীর উপর দিনে দুপুরে হামলা ঠেকানো। রহস্যময় এক পঙ্গু সুপার জিনিয়াস মাস্টার সিফাতের বুদ্ধিতে কাজ করতে হবে তাকে, যার কৌশলে ইউক্রেন মিশন ব্যর্থ হয়েছিল ভয়ানকভাবে। মাস্টার সিফাত আসলে কী চায়, কেন সে বাবুকে একের পর এক বিপদে ঠেলছে? অন্যদিকে সিআইএ'র সেরা এজেন্ট ট্রাভিস আরভাইন একা গোটা রাষ্ট্রের বিরুদ্ধে ক্রুসেডে নেমেছে। রুদ্ধশ্বাস এই গল্প পাঠককে শেষ পর্যন্ত আটকে রাখবে।
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848729410 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 319 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |