নাবিল মুহতাসিমের 'বাজিকর' একটি টান টান উত্তেজনার গোয়েন্দা-রোমাঞ্চ উপন্যাস। ইউক্রেনের মাটিতে আমেরিকা আর রাশিয়ার মুখোমুখি সংঘর্ষে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়। সেই তপ্ত যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় বাংলাদেশি বংশোদ্ভূত এক সিআইএ এজেন্ট, সাথে নিয়ে আসে দুনিয়া কাঁপানো এক বিস্ফোরক তথ্য। পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে আর দেশসেরা স্পাই বাজিকর আহাদসহ ইউক্রেনের আকাশ থেকে হাইজ্যাক করা হয় একটি যাত্রিবাহী বিমান।
জিম্মি উদ্ধারে বাছাই করা ছয়জন এসপিওনাজ এজেন্ট পাঠানো হয়, কিন্তু ইউক্রেনের মাটিতে পা দিতেই বাঁধে বিপত্তি। গোটা মিশনের দায়িত্ব এসে পড়ে দলের সর্বকনিষ্ঠ এজেন্ট আহাদের ওপর, যার শৈশব-কৈশোর কেটেছে এতিমখানায়, ফুটপাতে, যার ট্রেনিং এখনো শেষই হয়নি। প্লেনটা হাইজ্যাক করেছে কে? শত্রুসেনার দলপতির গ্যাসমাস্কের আড়ালে কার মুখ? আর সবচেয়ে বড় প্রশ্ন, মিশনের আসল উদ্দেশ্য কি সত্যিই জিম্মি উদ্ধার? প্রথম উপন্যাস 'শ্বাপদ সন'-এর সাফল্যের পর একেবারে ভিন্ন আর রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হয়েছেন লেখক।
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9848729440 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 253 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।