ঈশ্বরের মুখোশ
by জাহিদ হোসেন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জাহিদ হোসেনের থ্রিলার 'ঈশ্বরের মুখোশ' শুরু হয় ৩৫ বছর আগের এক ঘটনার জের ধরে। অভিনেতা জশুয়া আহমেদ চৌধুরী নিজ বাসায় নৃশংসভাবে খুন হন, আর তার খুনের ধরন হুবহু মিলে যায় আগের কিছু হত্যাকাণ্ডের সাথে। প্রশ্ন উঠছে, চৌদ্দ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইরিত্রা-জামসেদ হত্যা এবং সাত মাস আগের সিরাজ-অহনা হত্যার সাথে এর কোনো যোগসূত্র আছে কি না। ডিবি অফিসার ইমন আহমেদের অনুরোধে তদন্তে নামেন তার শিক্ষক, মনোবিজ্ঞানের অধ্যাপক ড. মাসরুর আবরার হোমস, সাথে তার বন্ধু অধ্যাপক অপু পিউরিফিকেশন, যাকে ওয়াটসন বলা হয়।
রহস্যটা শুধু খুনি কে তা নয়, তার উদ্দেশ্যও অজানা। মনোবিকারগ্রস্ত এই খুনির প্রতিশোধ কার ওপর? অন্ধকার টানেলের শেষে আলো দেখতে পারবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। বিরুদ্ধ স্রোতে সাঁতরে ওঠার চেষ্টায় তারা কি সফল হবে, নাকি তীরে এসে তরি ডুববে? পাঠককে শেষ পর্যন্ত আটকে রাখবে এমন এক রহস্যের গল্প এটি।
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | 1st published, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848729779 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 288 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |