ঢাকায় ফাগুন
by হাসান ইনাম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হাসান ইনামের উপন্যাস 'ঢাকায় ফাগুন' শুরু হয় লেখক হাসান মাহফুজের গল্প দিয়ে, যিনি কালজয়ী একটি গল্প লেখার স্বপ্ন দেখেন। এক বিকেলে ভুল ঠিকানায় এসে তার দরজায় কড়া নাড়ে এক রহস্যময় আগন্তুক। সেই সূত্র ধরে ১৯৪২ সালের কাদের সরদারের চিঠি হঠাৎ পৌঁছে যায় ২০২০ সালে। আগন্তুকের সাথে দেখা হয় সাধনা ঔষধালয়ের যোগেশ চন্দ্র ঘোষ এবং ঢাকার প্রথম চলচ্চিত্রে অভিনয় করা হরিমতী বাঈজীর। রেসকোর্স ময়দানের ঘোড়দৌড়, সিপাহী বিদ্রোহের পটভূমি, আজমীর থেকে ইসলামপুরের ছোট্ট বাসা, সব মিলিয়ে এক বিচিত্র জগতে প্রবেশ করেন হাসান মাহফুজ।
জামিল নামের তরুণ লেখক চিরকুটে টুকরো টুকরো কবিতার লাইন পাঠিয়ে কী গুপ্ত সংকেত দিচ্ছে? ভ্রম নাকি বাস্তবতা, তা নিয়েই কাহিনি এগিয়ে চলে। জহির, সালমা এবং হাসান মাহফুজের সাথে ঢাকার অলি-গলির ইতিহাস, রহস্য আর রোমাঞ্চের জগতে পাঠককে নিয়ে যায় এই উপন্যাস। সময়ের ব্যবধান, ইতিহাসের সূত্র আর রহস্যময় চরিত্রদের জালে বোনা এক অনন্য গল্প এটি।
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |