গিলগামেশ

by জাহিদ হোসেন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

420৳700৳Save 280৳ (40%)
Qty
Wishlist
Share

জাহিদ হোসেনের 'গিলগামেশ' একটি ভয়ংকর অপরাধ-রহস্য উপন্যাস। শৈশবে এক মনোবিকারগ্রস্ত লোকের নিষ্ঠুরতা দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে মোবাইল দোকানি বাপ্পা। লোকটি তার চোখের সামনে তিনটি বিড়ালের ঘাড় ভেঙে চোখ উপড়ে ফেলে। এরপর বাপ্পার বড় ভাই বিকাশ হঠাৎ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, আর কোনো ডাক্তার-কবিরাজই তার চোখ ফেরাতে পারেনি। থানা শহর রণকেলীর কাপুত নদীর তলদেশে মিলছে মানুষের কঙ্কাল আর জং ধরা গিলোটিন। সেই নদীর ওপর সেতু নির্মাণের সময় পরপর ছয়টি শিশুর খণ্ডিত লাশ উদ্ধার হয়, যাদের প্রত্যেকের চোখের জায়গায় গর্ত আর পাঁজর ভাঙা, হৃৎপিণ্ড উপড়ানো। স্থানীয়রা বিশ্বাস করে কাপুতের প্রাচীন দেবতারা ক্ষুব্ধ হয়েছে।

পুলিশ সুপার ফিরোজ আহমেদের আক্ষেপের নাম 'হর্স কিলার', যে খুনি মহীনের ঘোড়াগুলির গান গেয়ে শিকারে নামত। বহুদিন নিশ্চুপ থাকার পর কি সে আবার ফিরেছে? ডিবির সিনিয়র গোয়েন্দা সৈয়দ শাহ ফতেহ গিল, যাকে দাদা আদর করে ডাকতেন গিলগামেশ, প্রাচীন মহাকাব্যের সেই দেবতা-মানুষের নামে। দাদার রেখে যাওয়া ডায়েরিতে লেখা সতর্কবার্তা, শিকারও একসময় শিকারীতে পরিণত হয়। রণকেলীতে কে শিকারী হবে, আর কে শিকার, তা নিয়েই রক্তচক্ষু এই উপন্যাসের কাহিনি এগিয়ে চলে।

প্রকাশনী:বাতিঘর প্রকাশনী
সংস্করণ:1st Published, 2020
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:464
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all