বিয়ের অনুষ্ঠানে অনেকদিন পর দেখা হয় দুই পুরনো বন্ধুর। নৃতাত্ত্বিক মারুফ আর পত্রিকার ফিচার এডিটর রুমি জানতে পারে তাদের আরেক বন্ধু পেশা হিসেবে নিয়েছে ভেন্ট্রিলোকুইজম। কৌতূহলী হয়ে তারা সেই বন্ধুর কারণ অনুসন্ধান করতে গিয়ে জড়িয়ে পড়ে এক রহস্যময় অভিযানে। বেরিয়ে আসে ভয়ংকর সব সত্য, সাধারণ মানুষকে কখনো জানতে দেওয়া হয় না এমন সব পরীক্ষা-নিরীক্ষা আর বহু বছর আগে হারিয়ে যাওয়া এক সম্প্রদায়ের কথা।
মাশুদুল হকের 'ভেন্ট্রিলোকুইস্ট' শুধু একটি উপন্যাস নয়, পাঠকদের জন্য ইতিহাস, স্থাপত্য, গণিত, ধর্মতত্ত্ব আর বিজ্ঞানের এক অভূতপূর্ব যাত্রা। পদে পদে ওৎ পেতে আছে মৃত্যুগামী বিপদ, অভাবনীয় বিস্ময়। ঘনিষ্ঠ কিছু মানুষের জীবন জড়িত আছে এক ভয়ংকর ষড়যন্ত্রে। রহস্য আর জ্ঞানের এমন মিশেল বাংলা সাহিত্যে সত্যিই বিরল।
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9848729577 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 191 |
| ট্যাগ | : | অনুবাদ বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।