করাচি

বেগ-বাস্টার্ড সিরিজ - ৫

by মোহাম্মদ নাজিম উদ্দিন

কপি বেছে নিন
300৳500৳Save 200৳ (40%)
Qty
Wishlist
Share

মোহাম্মদ নাজিম উদ্দিনের 'করাচি' উপন্যাসে পেশাদার খুনি বাস্টার্ডকে তিন যুগ আগের এক ঘটনার মীমাংসা করতে পাড়ি দিতে হয় বারো শ মাইল দূরে, বিশ্বের অন্যতম অরাজক ও বিপজ্জনক শহর করাচিতে। প্রথমে টার্গেট সহজ আর মিশন কঠিন ভাবলেও অচেনা করাচি তাকে বারবার চমকে দেয়। অপ্রত্যাশিত সব ঘটনার মুখোমুখি হতে থাকে সে, আর এক সময় মনে হয় তার টার্গেটের নাগাল পাওয়াটা শুধু কঠিনই নয়, অনিশ্চিতও বটে। আত্মবিশ্বাসী বাস্টার্ড হাল ছাড়ার পাত্র নয়, কিন্তু চূড়ান্ত আঘাত হানার আগ মুহূর্তে সে বুঝতে পারে দুনিয়া কাঁপানো এক ঘটনার মধ্যে সে ঢুকে পড়েছে অযাচিতভাবে।

নেমেসিস সিরিজের কন্ট্রাক্ট, নেক্সাস আর কনফেশন এই তিনটি সিক্যুয়েলের আগে আসে 'করাচি' প্রিক্যুয়েল হিসেবে, যেখানে পাঠক খুঁজে পাবেন পরিচিত বাস্টার্ডকে। অ্যাকশন আর রহস্যে ভরপুর এই থ্রিলার নাজিম উদ্দিনের ভক্তদের জন্য এক বিশেষ সংযোজন।

প্রকাশনী:বাতিঘর প্রকাশনী
সংস্করণ:1st, 2015
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:320
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all