Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোহাম্মদ নাজিম উদ্দিনের জন্ম ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে এক বছর পড়াশোনা করলেও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। সাড়া জাগানো উপন্যাস দ্য দা ভিঞ্চি কোড, লস্ট সিম্বল, গডফাদার, বর্ন আইডেন্টিটি, বর্ন আলটিমেটাম, দ্য ডে অব দি জ্যাকেল, দ্য লাইসেন্স অব দি পয়েন্ট, আইকন, মোনালিসা, পেলিকান বৃফ, অ্যাবসলিউট পাওয়ার, ওডেসা ফাইল, ডগস অব ওয়ার, অ্যাডভেঞ্জার, দান্তে ক্লাব, দ্য কনফেসর, স্লামডগ মিলিয়নেয়ার, দ্য কনফেফক্স এবং দ্য এইটসহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ অনুবাদ করেছেন তিনি। 'কন্ট্রাক্ট' বইয়ে পাঁচ লক্ষ টাকা দামের একটি টেলিফোন কল আর কোটি টাকার ষড়যন্ত্রের গল্প। পেশাদার খুনি বাস্টার্ডকে ফিরে আসতে হয় দেশে, একটি লাইফটাইম কন্ট্রাক্টের জন্য। আত্মবিশ্বাসী বাস্টার্ড মিশনে নেমে পড়তেই সব কিছু জট পাকাতে শুরু করে, বিশাল এক ষড়যন্ত্রের অংশ হয়ে যায় সে। এদিকে দৃশ্যপটে আবির্ভূত হয় হোমিসাইড ইনভেস্টিগেটর জেফরি বেগ। তাদের দুজনের লক্ষ্য একেবারেই ভিন্ন। ষড়যন্ত্র আর পাল্টা ষড়যন্ত্র, রাজনীতি আর অন্ধকার জগতের উপাখ্যান। 'নেমেসিস'-এর পর মোহাম্মদ নাজিম উদ্দিনের আরেকটি রেসিংকার গতির অনবদ্য থ্রিলার। ইতিমধ্যেই পাঠক প্রশংসায় ধন্য এই উপন্যাসটি।
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | 18ম মুদ্রণ, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848729304 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 349 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |