Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তানজিরুল ইসলামের কল্পবিজ্ঞান উপন্যাস ‘দাবনিশ আখ্যান: আসমানের আঁধার’-এর জগৎটি চেনা পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। আকাশে ভাসমান এক বিচ্ছিন্ন দ্বীপ মান্দুব, যেখানে হঠাৎ করেই নেমে আসে আসমানের পোকা নামের এক ভয়ংকর দানব। তারা একে একে তুলে নিয়ে যাচ্ছে দ্বীপবাসীকে। এই আতঙ্কের মধ্যে ইব্রার নামের এক তরুণ প্রথম প্রতিরোধ গড়ে তোলে। দ্বীপের লবণ ব্যবসায়ী কায়াস হাম্মান মনে করেন, দেবতা আরাহুটকে রুষ্ট করেই এই বিপদ ডেকে এনেছে তারা, তাই উপায় হলো উপাসনা। কিন্তু ভ্রমণে আসা তাম্বুলক্রিয়ক নাইভা রাস্কি দেখায় ভিন্ন পথ, যদিও সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে বৈদ্যের মেয়ে আশিয়া চুপচাপ ভালোবাসে ইব্রারকে। সংকটের মুহূর্তে সে-ও নেয় মরিয়া সিদ্ধান্ত। অ্যাকশন, রহস্য আর অভিনব কল্পনার মিশেলে এগিয়ে চলে এই উপন্যাসের কাহিনি, যেখানে প্রতিটি চরিত্রকে বেছে নিতে হয় নিজের পথ।
| প্রকাশনী | : | চিরকুট |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২০ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 256 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।