তন্দ্রা ও তমিসার কাব্য
by ইশিতা জেরীন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইশিতা জেরীনের কবিতাসংগ্রহ 'তন্দ্রা ও তমিসার কাব্য' কবিতাকে দেখে তন্দ্রাচ্ছন্নতার প্রতীক হিসেবে। তাঁর মতে কবিতা আর তন্দ্রার মাঝখানে কেবল স্মৃতির একটি দেয়াল ছাড়া আর কিছু নেই। কবিতার প্রতিটি বর্ণ, বাক্য, ব্যাকরণ ও বোধ সবই ধরা দেয় তন্দ্রাচ্ছন্নতার ঘোরে নিমজ্জিত তুরীয় চেতনাস্তরে। স্মৃতির দেয়ালে দুর্বোধ্য গূঢ়লিপি এঁকে দিয়ে সেগুলো হারিয়ে যায় বিস্মৃতির অন্ধকারে।
বিস্মৃতির সেই গভীর থেকে হাতড়ে হাতড়ে তোলা সেই সব গূঢ়লিপির জটিল জাল ছিঁড়ে পাঠোদ্ধার করতে পারলেই তা কবিতা হয়ে ওঠে। কবির কাছে কবিতা তাই চিরকাল ঘন অন্ধকারের বিষাদস্রোতে ডুবতে থাকা গভীর তন্দ্রারই প্রতীক। নিমগ্ন, স্বপ্নময় ও আত্মমুখী কবিতা পাঠ করতে ভালোবাসেন এমন পাঠকদের জন্য এই সংকলন।
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849310921 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |