দ্য ফরবিডেন উইশ

by জেসিকা খৌরি

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

300৳400৳Save 100৳ (25%)
Qty
Wishlist
Share

জেসিকা খৌরির উপন্যাস 'দ্য ফরবিডেন উইশ' শুরু হয় এক জাদুর প্রদীপের ভেতরে। শত শত বছর ধরে সেখানে বন্দী ছিল জ্বিন জাহরা। আলাদীন এসে তাকে মুক্ত করে। কিন্তু মুক্তির পরই জাহরা জানতে পারে, রাজ্যে এখন জাদুবিদ্যা নিষিদ্ধ। জ্বিনদের দেখা হয় মানুষের শত্রু হিসেবে। বাঁচার জন্য প্রাচীন রূপ বদলের জাদু ব্যবহার করে ছদ্মবেশ নেয় সে। নতুন মনিব আলাদীনের তিনটি ইচ্ছা পূরণ করাই তার কর্তব্য।

ঠিক তখনই জ্বিনদের সম্রাটের কাছ থেকে আসে মুক্তির প্রস্তাব। একটি মাত্র কাজ করলে আর প্রদীপের আজ্ঞাবহ হয়ে থাকতে হবে না তাকে। কিন্তু সেই কাজের অর্থ আলাদীনকে চরম বিপদে ফেলা। অথচ জাহরা ইতিমধ্যে আলাদীনের প্রেমে পড়ে গেছে। হৃদয়ের টান নাকি স্বাধীনতা, কোনটা বেছে নেবে সে? এই দ্বন্দ্বই উপন্যাসের মূল টান। রোমান্স, জাদু আর সাসপেন্সের মিশেলে গল্পটি পাঠককে শেষ পাতা পর্যন্ত আটকে রাখে।

অনুবাদক:শাহেদ জামান
প্রকাশনী:রোদেলা প্রকাশনী
সংস্করণ:1st Published, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849231126
পৃষ্ঠা সংখ্যা:320
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all