আরারাত পর্বতে নূহ্ নবীর হারানো নৌকার সন্ধানে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
চালর্স বেরলিজের 'আরারাত পর্বতে নূহ্ নবীর হারানো নৌকার সন্ধানে' এক প্রাচীন লোককাহিনি আর আধুনিক রহস্যের মিলন। পূর্ব তুরস্কের উঁচু পর্বতের বরফের নিচে চাপা পড়ে আছে লিখিত ইতিহাসের চেয়েও প্রাচীন, মনুষ্যনির্মিত জাহাজের মতো দেখতে এক বস্তু। শত শত বছর ধরে এটি অতিন্দ্রিয় অনুসন্ধান, ধর্মীয় উত্তাপ আর রাজনৈতিক কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে।
সাম্প্রতিক বছরগুলোতে উপগ্রহের ছবি, সাবসারফেস রাডার আর কার্বন-১৪ পরীক্ষার মাধ্যমে বস্তুটির প্রাগৈতিহাসিক বয়স নির্ণয় করা হয়েছে। 'বার্মুডা ট্রায়াঙ্গল' খ্যাত লেখক নিজে আরারাত পর্বতে আরোহণ করে বিষাক্ত সাপ, কনকনে ঠান্ডা, তুষারধ্বস আর সশস্ত্র বিদ্রোহীদের মোকাবেলা করেছেন। মানব সভ্যতার উৎস আর বাইবেলের ভবিষ্যদ্বাণীর সত্যতা খোঁজার এই অভিযানের কাহিনি ননফিকশনপ্রেমীদের জন্য চমৎকার এক পাঠ।
| অনুবাদক | : | কাজী আখতার উদ্দিন |
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849311911 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 184 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |