Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দেব মজুমদার-এর জৈববৈজ্ঞানিক আলোচনাগ্রন্থ 'অনুরাগ শাস্ত্র' নারী-পুরুষের পারস্পরিক আকর্ষণের মনস্তত্ত্ব ও ভালোবাসার শারীরবৃত্তীয় দিকগুলোকে বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করেছে। লেখক দেখিয়েছেন, হৃদয়ের গভীরে জন্ম নেওয়া ভালোবাসার প্রক্রিয়া আর রহস্যের আড়ালে নেই। বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণায় উঠে এসেছে এমন সব তথ্য, যা জানার পর পাঠক থমকে যেতে বাধ্য।
তবুও এই জ্ঞানকে অস্বীকার করার উপায় নেই, কারণ আমাদের চারপাশের বাস্তবতায় প্রতিনিয়ত ঘটে চলেছে ঠিক এমনই ঘটনা। দুর্বোধ্য এই বিষয়টিকে লেখক অত্যন্ত সুন্দরভাবে সহজ করে উপস্থাপন করেছেন নানা প্রশ্নের মধ্য দিয়ে। তিনি ঘুরে বেড়িয়েছেন মানব মনের সেই জটিল পথগুলোতে, যেখানে আমাদের পা কখনো পৌঁছায়নি। পাঠককে নিজের অজানা মনোজগতের সাথে পরিচয় করিয়ে দেওয়ার এক অনন্য প্রচেষ্টা এই বই।
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849447788 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 320 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |