ফরচুন’স সোলজার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অ্যালেক্স রাদারফোর্ডের ঐতিহাসিক উপন্যাস 'ফরচুন’স সোলজার'-এর সূচনা ১৭৪৪ সালে, যখন তরুণ স্কট নিকোলাস ব্যালেনটাইন নিজের ভাগ্য গড়তে পূর্বপুরুষের ভিটে ছেড়ে হিন্দুস্থানে পাড়ি জমান। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কেরানির কাজ নিয়ে জাহাজে তার পরিচয় হয় আরেক কেরানি রবার্ট ক্লাইভের সঙ্গে, যার উচ্চাকাঙ্ক্ষা সীমাহীন এবং তা পূরণে সে যে কোনো পথে যেতে প্রস্তুত।
বছর পেরিয়ে দুই বন্ধুর সম্পর্কে আসে নানা ঘাত-প্রতিঘাত। সম্পদ আর ক্ষমতার লোভে ক্লাইভ কোম্পানির এক শক্তিশালী নেতায় পরিণত হয়। ফরাসিদের হিন্দুস্থান থেকে তাড়ানোর পর পলাশীর প্রান্তরে নবাব সিরাজ-উদ-দৌলাকে পরাজিত করার পেছনেও তার অবদান ছিল চিরস্মরণীয়। আঠারো শতকের ইতিহাস বদলে দেওয়া ঘটনাগুলোকে কল্পনার রঙে সাজিয়ে অসাধারণ গল্পের বুনটে উপস্থাপন করেছেন লেখক, যা পাঠককে সেই উত্তাল সময়ে টেনে নিয়ে যায়।
| অনুবাদক | : | মো. ফুয়াদ আল ফিদাহ |
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849447818 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 320 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |