এই বইয়ের মূল নায়ক একটাই, আর সেটা হলো দিল্লি শহর। তাই শুরুতে এই শহরের চরিত্র বোঝা জরুরি, আর তারপর কালের আবর্তে তার বিবর্তনের গল্প। ইতিহাসে দিল্লির প্রথম পরিচয় মহাভারতের পাণ্ডবদের শহর ইন্দ্রপ্রস্থ হিসেবে। যদিও এর কোনো পুরাতাত্ত্বিক প্রমাণ এখনো মেলেনি, তবে দিল্লির পুরোনো কেল্লার ভেতরে ইন্দ্রপথ নামে একটি গ্রাম আছে, যেটা ইন্দ্রপ্রস্থেরই অপভ্রংশ বলে ধারণা করা হয়। দিল্লির অস্তিত্বের সবচেয়ে পুরনো ঐতিহাসিক প্রমাণ কিন্তু সম্রাট অশোকের একটি শিলালিপি, যা দক্ষিণ দিল্লির বাহাপুর গ্রামে পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব ২৫০ অব্দের সেই লিপিতে মানুষকে বৌদ্ধ ধর্মের পথে চলার উপদেশ দেওয়া হয়েছে, তবে কোথাও দিল্লি নামের উল্লেখ নেই। ধারণা করা হয়, আঞ্চলিক কোনো বাণিজ্যপথের পাশেই স্থাপন করা হয়েছিল সেই লিপি।
| অনুবাদক | : | আল মারুফ রাসেল |
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | ১ম সংস্করণ, ২০২৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849700395 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।