দ্য টাইগার’স প্রে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
টম হারপার ও উইলবার স্মিথের ঐতিহাসিক রোমাঞ্চ উপন্যাস 'দ্য টাইগার’স প্রে' পাঠককে নিয়ে যায় অষ্টাদশ শতকের ভারত মহাসাগরের উত্তাল সময়ে। ইংরেজ দুঃসাহসিক নাবিক টম কোর্টনী এবার মুখোমুখি হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ভাগ্যের নির্মম পরিহাসে তাকেই জীবন বাজি রেখে কোম্পানির কুঠি রক্ষা করতে হয়। অথচ ওদিকে তারই ছেলে ও ভাতিজাকে হত্যার ষড়যন্ত্র চলছে, আর গর্ভবতী স্ত্রী আটকা পড়ে আছে উপমহাদেশের সবচেয়ে দুর্ভেদ্য দুর্গে।
ভয়ংকর জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করে টম হয়তো জয়ী হবে, কিন্তু তার বিনিময়ে সে যা হারাবে, সেই ক্ষত কি কখনো শুকাবে? ক্ষমতা, লোভ, ভালোবাসা আর বাৎসল্যের এই জটিল সংঘাতে শেষ পর্যন্ত কোন শক্তিই জয়ী হবে, তা নিয়েই টান টান উত্তেজনা এই উপন্যাসে। ইতিহাসপ্রেমী ও অ্যাডভেঞ্চার গল্পের ভক্তদের জন্য এটি একটি আকর্ষণীয় পাঠ।
| অনুবাদক | : | অসীম পিয়াস |
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849311065 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 448 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |