উইথ ক্লাইভ ইন ইন্ডিয়া

একটি সাম্রাজ্যের উত্থান

by জি. এ. হেনটি

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

345৳460৳Save 115৳ (25%)
Qty
Wishlist
Share

একজন তরুণ কেরানি হিসেবে ক্লাইভের ভারতে অবতরণ আর চাকরি জীবনের শেষের মাঝখানের সময়টি ছিল অত্যন্ত ঘটনাবহুল ও সঙ্কটময়। শুরুতে ইংরেজরা বণিক হিসেবে দেশীয় রাজাদের আশ্রয়ে ছিল; অবশেষে তারা বাংলা আর দক্ষিণ ভারতের অধিকাংশ এলাকার প্রভু হয়ে ওঠে। লেখক সেই অস্থির সময়ের বিভিন্ন ঘটনাবলি, একের পর এক দ্রুত ঘটে যাওয়া যুদ্ধ আর অবরোধের সঠিক ও পূর্ণ বিবরণ তুলে ধরেছেন; সেই সাথে রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার আর বীরত্বের কাহিনি মিশিয়ে বইটিতে সৃষ্টি করেছেন এক জীবন্ত আগ্রহ। মির মদনের মৃত্যুর ঘটনাটি সিরাজউদ্দৌলার ভাগ্যের ওপর প্রচণ্ড আঘাত হানে; এই সাহসী ও বিশ্বস্ত সেনাপতির মৃত্যুসংবাদ পেয়ে তিনি আতঙ্কিত হয়ে উঠলেন। অনেকদিন ধরেই তিনি মিরজাফরের বিশ্বাসঘাতকতা সম্পর্কে সন্দিহান ছিলেন, কিন্তু এখন আর কেউ নেই যার ওপর নির্ভর করবেন; বাধ্য হয়ে তাকেই ডেকে পাঠালেন এবং অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় স্মরণ করিয়ে দিলেন তাঁর পিতার কাছে মিরজাফর কী কী সুবিধা লাভ করেছিলেন। তাঁর প্রতি বিশ্বস্ত থাকার জন্য সর্নিবন্ধ অনুরোধ করে তিনি তাঁর মুকুট মাটিতে রেখে বললেন, 'জাফর, আপনাকে অবশ্যই এই মুকুটের মর্যাদা রাখতে হবে।' জাফর তাঁর আনুগত্য ও আন্তরিকতার নিশ্চয়তা দিয়ে জীবন দিয়ে সিংহাসন রক্ষার শপথ নিলেন; তারপর ঘোড়ায় চড়ে চলে গেলেন, আর সাথে সাথে ক্লাইভের কাছে দূত পাঠিয়ে কী ঘটেছে তা জানিয়ে অবিলম্বে আক্রমণ করার তাড়া দিলেন।

অনুবাদক:কাজী আখতার উদ্দিন
প্রকাশনী:রোদেলা প্রকাশনী
সংস্করণ:1st Published, 2019
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849311928
পৃষ্ঠা সংখ্যা:368
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all