দ্য বুক অব সালাদিন
দ্বাদশ শতকের কায়রাে, জেরুজালেম আর বাগদাদের প্রেক্ষাপটে রচিত, কুর্দি যােদ্ধা সালাহ আলদিনের কল্পিত স্মৃতিকথা
by তারিক আলী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সালাহ আলদিন তাঁর অনুলেখককে নিজের স্ত্রী আর পরিচারিকার সাথে কথা বলার অনুমতি দেন, যাতে সে তাঁর একটা আপাতসম্পন্ন চরিত্র চিত্রিত করতে পারে; এরপরই শুরু হয় পরস্পর সংযুক্ত কাহিনির অবতারণা। উষ্ণ পার্থিব আবেগ আর রসিকতাপূর্ণ ঘটনা ধীরে ধীরে সামনে আসে, যেখানে আদর্শের সাথে বাস্তবতা আর স্বপ্নের সাথে আকাঙ্ক্ষার নিরন্তর সংঘাত। উপন্যাসের কেন্দ্রে রয়েছে সুলতানের প্রিয়তমা স্ত্রী জামিলা আর হারেমের সর্বশেষ আগত সুন্দরী হালিমার প্রেমকাহিনি; সিরিয়া আর মিসরে সুলতান হিসেবে সালাদিনের উত্থান এবং ক্রমশ জেরুজালেম দখলের প্রচেষ্টা সুন্দরভাবে বর্ণিত হয়েছে। কাহিনির প্রেক্ষাপট মধ্যযুগীয় হলেও আধুনিক কায়রো, বাগদাদ আর দামেস্কের সমসাময়িক ঘটনার সাথে অনেকের মিল খুঁজে পেতে পারেন; বঞ্চিতদের হতাশা, মনোবলহীন সৈনিকের আকুতি আর অবিশ্বস্ত মৈত্রী সম্পর্ক 'দ্য বুক অব সালাদিন'-এর আবহ সৃষ্টি করেছে। মুসলিম আর খ্রিস্টান সভ্যতার সংঘাত নিয়ে কল্পিত পাঁচ পর্বের উপন্যাসের এটি দ্বিতীয় পর্ব; প্রথম পর্ব 'দ্য স্যাডো অব দি প্রোমেগ্রানেট ট্রি' স্পেনে মুসলিম সভ্যতার পতনের ওপর ভিত্তি করে রচিত।
| অনুবাদক | : | সাদেকুল আহসান কল্লোল |
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849133421 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 400 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |