রুমির সুফি মতবাদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
উইলিয়াম সি. চিতিকের 'রুমির সুফি মতবাদ' ত্রয়োদশ শতাব্দীর মহান সুফি দার্শনিক জালালুদ্দিন মুহাম্মাদ রুমির দর্শন নিয়ে একটি গবেষণামূলক গ্রন্থ। বিংশ শতাব্দীতে ইংরেজিতে লেখা এই বইটির বাংলা অনুবাদ প্রকাশিত হলো একবিংশ শতাব্দীতে এসে। রুমির কথার নিগূঢ় অর্থ বুঝতে চিতিকের মতো পণ্ডিতের বিশ্লেষণ অপরিহার্য। তিনি রুমির রচনার প্রতিটি লাইনকে ইসলাম ও সুফিবাদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। তার বোঝানোর পদ্ধতি ও রেফারেন্সের বিস্তৃতি দুটোই অনন্য।
রুমি বলেছিলেন, নিজেকে কখনও একা ভাববেন না, পুরো বিশ্বব্রহ্মাণ্ড আছে আপনার ভেতরে। এই বই আমাদের শেখায় কীভাবে নিজেকে জানতে হয় এবং অন্তরের অন্ধকার দূর করতে হয়। চিতিকের এই গ্রন্থ বাংলাভাষী পাঠকদের জন্য রুমির দর্শন বোঝার এক দারুণ সুযোগ। যারা আত্মজ্ঞান ও আধ্যাত্মিকতার সন্ধানে আছেন, তাদের জন্য এটি একটি মূল্যবান সংযোজন।
| অনুবাদক | : | এম এস আই সোহান,আসিফ মাহমুদ |
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849448112 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |