চৈত্রের দিন নিভে আসে

by সোমা দেব

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

225৳300৳Save 75৳ (25%)
Qty
Wishlist
Share

সোমা দেব-এর সপ্তম গল্পগ্রন্থ 'চৈত্রের দিন নিভে আসে'তে সংকলিত হয়েছে দশটি ছোটগল্প। প্রতিটি গল্পে উঠে এসেছে নানা প্রেক্ষাপটে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নারীদের জীবনের সংগ্রামের কথা। সমাজ তাদের কাঁধে চাপিয়ে দেয় অগণিত অবাঞ্ছিত দায়িত্ব, যন্ত্রণা আর জটিল ঘূর্ণাবর্ত, যেখানে হারিয়ে যায় তারা নিজেরাই। সেই গোলকধাঁধা থেকে বেরিয়ে নিজের শক্তিকে আবিষ্কার, নিজের চোখে পৃথিবী দেখা, জীবনের নানা বাঁকে নিজেকে চেনা, স্বাধীনতার স্বাদ নেওয়া, মেধার বিকাশ, সবকিছুই যেন বাস্তব হয়ে ধরা দেয় গল্পের পাতায়।

সোমা দেবের নারী চরিত্ররা সামাজিক ও মনস্তাত্ত্বিক জটিলতা পেরিয়ে খোঁজে নতুন আলোর পথ। পতিতালয়ে জন্ম নেওয়া অনামিকা, বস্তিতে বড় হওয়া কুলসুম, আবার উচ্চশিক্ষিত পরিবারের লাবণ্য, অদিতি, লুবনারা জীবনের টানাপোড়েনে কখনো সামাজিক, কখনো অর্থনৈতিক, কখনো মনস্তাত্ত্বিক শক্তিতে নিজেদের বিকশিত করে তোলে। এই বইয়ের নারীরাই হয়ে ওঠেন অন্য নারীদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত।

প্রকাশনী:শব্দশৈলী
সংস্করণ:1st Published, 2024
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849857976
পৃষ্ঠা সংখ্যা:104
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all