দ্য মেসেঞ্জার : মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোহাম্মদ মজনুর রহমান শাহ্র রচিত 'দ্য মেসেঞ্জার : মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম' গ্রন্থে সর্বকালের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনদর্শন বিশ্লেষণ করা হয়েছে। চরম বৈরী সমাজব্যবস্থায় পিতৃমাতৃহীন এক শিশু কীভাবে নিজের সাফল্যের পথ রচনা করেছিলেন, সেই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এই বইয়ে।
আইয়ামে জাহেলিয়ার বর্বর সমাজে কীভাবে ন্যায়, ইনসাফ, সাম্য ও সৌহার্দ্যের আলোকিত সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, কীভাবে মহাগ্রন্থ আল কুরআনকে হৃদয়ে ধারণ করে মানবতার মুক্তির সনদ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, এসব বিষয় যৌক্তিক বিচার-বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
সমসাময়িক আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে লেখা এই গ্রন্থটি নবীপ্রেমিক পাঠকদের জন্য একটি মূল্যবান সংযোজন। রাসুলুল্লাহ (সা.)-এর জীবন সম্পর্কে গভীরভাবে জানতে আগ্রহী যে কেউ এই বই থেকে উপকৃত হবেন।
| প্রকাশনী | : | শব্দশৈলী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849684930 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 288 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |