সম্পর্ক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আব্দুল্লাহ আল মামুন এফসিএ’র ‘সম্পর্ক’ আমাদের চারপাশের জীবনের এক আয়না ধরেছে। ব্যস্ততার অজুহাতে আমরা একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছি, চারিদিকের সম্পর্কগুলো থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছি। নিজেদের জন্যও যে সময় নেই, সেই সময়টুকুও আমরা ডুবিয়ে দিচ্ছি ভার্চুয়াল জগতে। ফলে দিন দিন আমরা হয়ে উঠছি আত্মকেন্দ্রিক, আর এই সুযোগে পশ্চিমা অপসংস্কৃতি ঢুকে পড়ছে আমাদের রন্ধ্রে রন্ধ্রে
মানুষে মানুষে হৃদ্যতা হারিয়ে যাচ্ছে, একে অপরের প্রতি আমরা অমানবিক আচরণ করতেও দ্বিধা বোধ করি না। মানুষের সহজাত স্বভাব হারিয়ে আমরা পশুতে পরিণত হচ্ছি। এই অবস্থা থেকে মুক্তির উপায় সম্পর্কের প্রতি যত্নবান হওয়া, আর সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হলে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের মনের রোগগুলোকে, যেমন লোভ, হিংসা, ক্রোধ, অহংকার, পরনিন্দা আর পরচর্চা। ক্ষমা করার অভ্যাস গড়ে তুলতে হবে, অল্পে তুষ্ট থাকতে হবে, আর সৃষ্টিকর্তার নির্ধারিত তাকদীরের ওপর বিশ্বাস রাখতে হবে
মনের রোগ নিয়ে লিখিত বিভিন্ন বই পড়ে নিজেকে সংশোধন করে প্রতিটি সম্পর্কের প্রতি যত্নবান হলেই হয়তো একদিন সুদৃঢ় হবে পারস্পরিক সম্পর্কের বন্ধন, কাটবে অস্থিরতা, ফিরে আসবে সমাজে শান্তি
| প্রকাশনী | : | শব্দশৈলী |
| সংস্করণ | : | 1st Edition 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849728528 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |