Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
চিন্তা করাই মানুষের সবচেয়ে সাধারণ কাজ, অথচ এই চিন্তাই আমাদের সবচেয়ে বড় ভুলের কারণ হয়ে দাঁড়ায়। নিজের চিন্তার ধরন ও জটিলতা সম্পর্কে যারা অবগত নন, তারা নিজের অজান্তেই প্রতিদিন নিজেকে প্রতারিত করেন। 'ক্রিটিক্যাল থিংকিং' বইটি সেই জায়গাতেই কাজে আসে। নাজমুস সাদাত পারভেজের এই বইটি আপনাকে রাতারাতি স্মার্ট করে তোলার প্রতিশ্রুতি দেয় না; বরং এটি আপনাকে কাঠামোবদ্ধ ও কার্যকরীভাবে চিন্তা করার কৌশল শেখায়। নিজের বোধ ও বুদ্ধির সঠিক ব্যবহারের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও শাণিত করার পথই দেখায় এই বই।
বইটি পড়ে মানবমনের গতি-প্রকৃতি, চিন্তার সীমাবদ্ধতা ও চিন্তার ধরণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। চিন্তার ভেতরেই যে কত বিপুল সম্ভাবনা লুকিয়ে আছে এবং তা যে জীবনযাপনকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে, তা উপলব্ধি করতে সাহায্য করে। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আগে দ্বিধাগ্রস্ত মানুষদের জন্য এটি একটি কার্যকর সহায়ক পথনির্দেশিকা।
| প্রকাশনী | : | শব্দশৈলী |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843474395 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |