হৃদয়ের রসায়ন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হৃদয়ের রসায়ন' উপন্যাসে আমিনা তাবাসসুম তুলে এনেছেন নারী-পুরুষের সম্পর্কের এক জটিল হিসাব। সুমির বয়স যখন মাত্র বিশ, তখনই আবেদের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। আবেদকে ভালো না লাগলেও, একপাক্ষিক আকর্ষণ থেকেই যে সংসার শুরু হয়েছিল, তা পেরিয়ে যায় চব্বিশ বছর। দুই মেয়ে আর এক ছেলেকে নিয়ে প্রবাসের এই সংসার ছিল দেখার মতো। কিন্তু শরীরের আকর্ষণ তো আর জীবনের সব নয়, এই ভাবনাটাই ঘুরপাক খেতে থাকে সুমির মনে।
সম্মান, ভালোবাসা আর বিশ্বাসের ওপর যে সম্পর্ক টিকে আছে, সেই ধারণাকেই এতদিনে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় তার বড় মেয়ে নাবিলা। করোনা অতিমারীর প্রেক্ষাপটে যুক্তরাজ্যে বসবাসরত একটি পরিবারের পাঁচজন মানুষের জীবনযুদ্ধের গল্প উঠে এসেছে এই উপন্যাসে। মা আর মেয়ের মনের টানাপোড়েন, দাম্পত্যজীবনের এই অমোঘ রসায়নই যেন হঠাৎ করেই ভেঙেচুড়ে দেয় সুমির সাজানো সংসারের ভিত।
| প্রকাশনী | : | অধ্যয়ন প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, February 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |