পথের গল্প
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গালীব বিন মোহাম্মদের 'পথের গল্প' বইটি ভ্রমণ আর গল্পের এক চমৎকার সংমিশ্রণ। পথে পথে যে গল্পগুলো ছড়িয়ে থাকে, পুরোনো ইমারতের গায়ে, বীরের সৌধের উপরে, নাম না জানা ধ্বংসস্তূপের নিচে, সেগুলোই খুঁজে বেড়ান লেখক। কখনো শত বছরের, কখনো হাজার বছরের পুরোনো এসব গল্প উঠে আসে লোকের মুখে মুখে, আবার কখনো পুরোনো পুঁথির অক্ষরে।
কাজের প্রয়োজনে হোক কিংবা শখের বশে, দেশ-বিদেশ ঘুরতে গিয়ে লেখক যেসব গল্প কুড়িয়ে এনেছেন, তার সংকলন এই বই। নোনা ধরা দেয়ালের শরীর থেকে কিংবা ভুলে যাওয়া ধ্বংসস্তূপের নিচ থেকে তুলে আনা এসব গল্প পাঠককে অন্য এক জগতে নিয়ে যাবে। যারা পথিক এবং গল্পপ্রিয়, তাদের জন্য এটি একটি দারুণ সংযোজন।
| প্রকাশনী | : | অধ্যয়ন প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Edition 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849725930 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 184 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |