প্রাণিত রবীন্দ্রনাথ : সার্ধশত জন্মবর্ষে পঙ্ক্তিমালা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. মুস্তাফা মজিদের 'প্রাণিত রবীন্দ্রনাথ : সার্ধশত জন্মবর্ষে পঙ্ক্তিমালা' রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে রচিত এক কাব্যোৎসর্গ। বাঙালির প্রাতঃস্মরণীয় এই কবির অমর সৃষ্টি আমাদের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা', ভারতের জাতীয় সংগীতও তাঁরই রচনা। তিনি শুধু বাংলাভাষীদের কবি নন, নানা ভাষা, নানা জাতির মানুষের হৃদয়ে তাঁর কবিতা চিরভাস্কর হয়ে আছে। নানা ভাষায় অনূদিত হয়েছে তাঁর কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক ও নৃত্যনাট্য।
জীবনের শেষ প্রান্তে এসে রবীন্দ্রনাথ বুঝেছিলেন, বাংলা জানেন না এমন পাঠক তাঁর সাহিত্যের রস পুরোপুরি আস্বাদন করতে পারবেন না। তখনই তিনি ছবি এঁকে বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন তাঁর সৃষ্টির অনবদ্যতা। কবি, গীতিকার, সুরকার, ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, সমাজসংস্কারক ও চিত্রশিল্পী, সব পরিচয়কে ছাপিয়ে তিনি কবি, আর কবিতাই তাঁকে বিশ্বমানবের রূপকার করেছে। এই গ্রন্থে সার্ধশত জন্মবর্ষে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রখ্যাত ও নবীন বাংলাভাষী কবিরা।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |