মশিউল আলমের 'বাবা' উপন্যাসের শুরুই অস্বস্তিকর এক স্বপ্ন দিয়ে। রাতের শেষ প্রহরে সরদার দেখেন, চারদিকে অন্ধকার, মাঝখানে একটি ঘর, আর ঘরের ভেতরে তাঁর নিজের মৃতদেহ পড়ে আছে। তিনি নিজেই উচ্চারণ করেন, 'সরদার মারা গেছে।' এরপর প্রতিদিনের অভ্যাসমতো দিনলিপি লিখতে বসেন তিনি, যেখানে বর্ণনা করেন একাকী মৃত্যুর নিঃসঙ্গ চিত্র, রাঁধুনী মেয়েটির অনুপস্থিতি আর লাশ ফুলে-ফেঁপে ওঠার করুণ দৃশ্য।
এই উপন্যাসে লেখক একাকীত্ব, মৃত্যুভয় আর মানবজীবনের অনিবার্য পরিণতির মুখোমুখি দাঁড় করান পাঠককে। সরদারের দিনলিপির প্রতিটি বাক্যে আছে নিঃসঙ্গ জীবনের তীব্র বেদনা। সহজ-সরল ভাষায় লেখা এই বইটি জীবনের শেষ প্রহরের চিত্র এতটাই বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলেছে যে পাঠককে ভাবিয়ে তুলবে।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।