আদর্শ, রাষ্ট্র, রাজনীতি মুসলিম লীগের অবসান ও আওয়ামী লীগের উত্থান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অধ্যাপক মুনতাসীর মামুনের আদর্শ, রাষ্ট্র, রাজনীতি মুসলিম লীগের অবসান ও আওয়ামী লীগের উত্থান বইটি ১৯৪৭ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচন করেছে। লেখক শুধু ঘটনার বিবরণ দেননি, বরং তুলে ধরেছেন কিছু জ্বলন্ত প্রশ্ন। যে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো, সেই দলটিই মাত্র এক দশকের মধ্যে হারিয়ে গেল কেন? অন্যদিকে আওয়ামী লীগ বারবার বিলুপ্ত হয়ে কীভাবে আবার পুনর্জীবিত হলো?
বইটি 'পাকিস্তানায়ন' ধারণাটি বাঙালির মনে আজও কেন গভীরভাবে রয়ে গেছে, সেই জটিল প্রক্রিয়াটিকেও বিশ্লেষণ করেছে। মুসলিম লীগ গেল, পাকিস্তান গেল, বাংলাদেশ হলো ৫০ বছর, তবু এই প্রত্যয়টি মুছে যায়নি কেন? নতুন তথ্যের আলোকে প্রথমবারের মতো এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন অধ্যাপক মুনতাসীর মামুন। যাঁরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সূক্ষ্ম পাঠ চান, তাঁদের জন্য এই গ্রন্থটি অপরিহার্য সংযোজন।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849723158 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |