রাত নদী হয়ে যায় বয়ে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নিয়াজ মেহেদীর 'রাত নদী হয়ে যায় বয়ে' একটি কামিং অফ এজ উপন্যাস। হৃদয়ের জীবন ছিল স্বাভাবিক, স্কুলে ভালো ফল, মা-বাবাকে নিয়ে সুখী সংসার। হঠাৎ এক বিপর্যয়ে মা-বাবা নিরুদ্দেশ হলে তার জগৎ ভেঙে পড়ে। পূর্বপুরুষের ভিটায় এসে আশ্রয় নেয় হৃদয়, কিন্তু বুকের আগুন নেভে না। হতাশার চরমে সে আত্মহত্যার কথা ভাবে।
ডুমুর গাছে ঝুলে নিজেকে শেষ করার মুহূর্তে আসে এক দেবদূত। এরপর বাইসাইকেলে চড়ে নব্বইয়ের দশকের এক মফস্বল শহরে হৃদয় খুঁজতে শুরু করে নিজেকে। জীবনের অমীমাংসিত প্রশ্নের উত্তর পেতে গিয়ে সে আবিষ্কার করে চাপা পড়ে থাকা এক পারিবারিক সত্য। প্রেম, প্রকৃতি আর অ্যাডভেঞ্চারের এই আখ্যান পাঠককে মনে করিয়ে দেয়, হৃদয়ের গল্পটা আসলে আমাদেরই গল্প।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849752226 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |