নাইন ইলেভেন উত্তর আন্তর্জাতিক রাজনীতির সংক্ষিপ্ত রূপরেখা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহাম্মদ আবদুল হালিম ও ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন রচিত 'নাইন ইলেভেন উত্তর আন্তর্জাতিক রাজনীতির সংক্ষিপ্ত রূপরেখা' গ্রন্থে বর্তমান আন্তর্জাতিক রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ ও বিচার্য বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। পাশ্চাত্যের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে লেখকদ্বয় নিজেদের দীর্ঘকালীন শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে স্বাধীনভাবে মতামত ব্যক্ত করেছেন। গ্রন্থের শুরুতে নাইন ইলেভেন ঘটনার জন্য কারা দায়ী বা কী উদ্দেশ্যে এটি ঘটানো হয়েছে, সে সম্পর্কে লেখকদ্বয়ের ভিন্নধর্মী ও যৌক্তিক বক্তব্য তুলে ধরা হয়েছে।
ঘটনার দায়িত্ব আল-কায়েদা ও ওসামা বিন লাদেনের ওপর চাপিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে আফগানিস্তান ও ইরাক আক্রমণের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, তা দেখানো হয়েছে। ইসরায়েলের ভূমিকা ও ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের চিত্রও উঠে এসেছে। পুতিনের রাশিয়া ও চীন কীভাবে এই পাশ্চাত্য প্রচেষ্টা প্রতিহত করতে বদ্ধপরিকর, তাও আলোচিত হয়েছে। তৃতীয় বিশ্বের উন্নয়ন ও নারীর ভূমিকা নিয়ে লেখকদ্বয়ের পর্যবেক্ষণ গ্রন্থটিকে আরও সমৃদ্ধ করেছে।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |