হ্যামলেট
উইলিয়াম শেক্সপীয়ারের অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাজেডি 'হ্যামলেট' রাজপরিবারের প্রতিহিংসা, প্রতারণা ও নৈতিক দ্বন্দ্বের এক জটিল আখ্যান। ডেনমার্কের রাজা মারা যাওয়ার পর তার ভাই ক্লডিয়াস সিংহাসন দখল করে রাজার স্ত্রী গারট্রুডকে বিয়ে করেন। যুবরাজ হ্যামলেট এই ঘটনায় গভীর দুঃখ ও ক্রোধে আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর রাজপ্রাসাদে ঘুরে বেড়ানো বাবার প্রেতাত্মা জানায়, ক্লডিয়াসই রাজাকে হত্যা করেছে এবং প্রতিশোধ নিতে বলে।
হ্যামলেট নিশ্চিত হতে চায় প্রেতাত্মার কথা সত্য কি না। সে একটি নাটক মঞ্চস্থ করে, যেখানে হত্যার দৃশ্য দেখে ক্লডিয়াস অস্থির হয়ে ওঠে। কিন্তু প্রতিশোধের পথে হ্যামলেট ভুলবশত পলোনিয়াসকে হত্যা করে, ফলে ওফেলিয়া পাগল হয়ে মারা যায়। লারটিসের সঙ্গে তরবারি লড়াইয়ে উভয়ে মারাত্মক আহত হয়, বিষাক্ত পানীয় পান করে মারা যায় গারট্রুড। শেষ পর্যন্ত হ্যামলেট ক্লডিয়াসকে হত্যা করে, নিজেও মারা যায়। নাটকটি মানব প্রকৃতির গভীর বিশ্লেষণ এবং প্রতিশোধ, নৈতিকতা ও জীবনের অর্থ নিয়ে প্রশ্ন তোলে।
| অনুবাদক | : | হাসান বায়েজীদ |
| প্রকাশনী | : | অন্যধারা |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 158 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |