Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শিল্প, সাহিত্য ও রাজনীতির নানা প্রসঙ্গে সবসময়ই কৌতূহলী রচনা লিখে থাকেন কথাসাহিত্যিক শাহাদুজ্জামান। 'ইলিয়াসের সুন্দরবন এবং অন্যান্য' বইয়ে সংকলিত হয়েছে সাহিত্য ও সমসাময়িক বিষয়ে লেখা তার কিছু নিবন্ধ, সঙ্গে রয়েছে কয়েকটি সাক্ষাৎকার। এসব সাক্ষাৎকারে তিনি বিস্তারিত বলেছেন তার ভাবনাজগৎ নিয়ে।
বইয়ের নিবন্ধগুলোর মধ্যে রয়েছে 'ইলিয়াসের সুন্দরবন', 'আমার থেকেও দুঃখী যমুনার নদীর কিনার', 'বসন্ত বাতাসে', 'মানুষ রাক্ষস', 'আমার সিরিয়া বন্ধু', 'ক্রিকেট এবং রাজনীতি', 'ক্ষত যত ক্ষতি যত', 'টুকরো একাত্তর' প্রভৃতি। পর্যালোচনা অংশে যুদ্ধশিশুর বয়ান, দিলারা বেগম জলির দৃশ্যশিল্প প্রদর্শনী, রাহুল তালুকদারের ঢাকা অপেরা নিয়ে লেখা আছে। মাসউদুল হক, সুপ্রিয় সাহার সঙ্গে আলাপচারিতাও স্থান পেয়েছে এই সংকলনে। সাহিত্য ও সমাজ নিয়ে কৌতূহলী পাঠকদের জন্য এটি একটি চমৎকার সংগ্রহ।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849283225 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 111 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |