তলকুটুরির কড়চা

by ফিওদর দস্তোয়েভস্কি

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

360৳450৳Save 90৳ (20%)
Out of stock
Qty
Wishlist
Share

ফিওদর দস্তোয়েভস্কির 'তলকুটুরির কড়চা' তার সর্বাধিক আলোচিত উপন্যাস, যা ইংরেজিতে 'নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড' নামে পরিচিত। দর্শন, আধিবিদ্যা, নৈতিকতা আর মনস্তত্ত্বের যে প্রশ্নগুলো এই বইয়ে প্রথম উঠে এসেছে, সেগুলোই পরবর্তীতে 'অপরাধ ও শাস্তি', 'ইডিয়ট', 'দানবেরা' ও 'কারামাজভ ভাইয়েরা' উপন্যাসে আরও গভীরভাবে বিকশিত হয়েছে। এই বইটি দস্তোয়েভস্কির বিশাল সাহিত্যসম্ভারের ভাবগত নির্যাস বলা চলে। পৃথিবীর প্রথম অস্তিত্ববাদী উপন্যাস হিসেবে বিবেচিত, আদিম ডিস্টোপিয়ান উপন্যাসগুলোরও একটি এটি। মনোবিজ্ঞানের আনুষ্ঠানিক যাত্রা শুরুর বহু আগেই মানব মনের এমন সূক্ষ্ম বিশ্লেষণ কীভাবে সম্ভব হয়েছিল, তা আজও বিস্ময়ের।

বস্তুবাদী স্বর্গরাজ্য নির্মাণের ইউটোপীয় স্বপ্নের বিরুদ্ধে এই বই এক প্রবল আক্রমণ। রাজনৈতিক দর্শনের পাঠকদের জন্য এটি অপরিহার্য। এই উপন্যাসটি রুশ ভাষা থেকে বাংলায় অনূদিত হলো প্রথমবারের মতো, যা বাংলা পাঠকের জন্য একটি উল্লেখযোগ্য সংযোজন।

অনুবাদক:মশিউল আলম
প্রকাশনী:মাওলা ব্রাদার্স
সংস্করণ:1st Published 2023
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849758105
পৃষ্ঠা সংখ্যা:191
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all