প্রসঙ্গ ব্যাবহারিক বাংলা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলা ভাষা বাস্তবায়ন কোষের কর্মকর্তা মো. মোস্তফা শাওনের সংকলন 'প্রসঙ্গ ব্যাবহারিক বাংলা' বাংলা বানান ও ভাষা ব্যবহারের জটিলতা দূর করার এক অনন্য প্রচেষ্টা। বিশ্বের চতুর্থ বৃহত্তম এই ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করতেই তাঁর এই উদ্যোগ। বইটিতে ৫০০টিরও বেশি বিষয় নির্ভরযোগ্য রেফারেন্সসহ আলোচিত হয়েছে, যার মধ্যে রয়েছে বানানরীতি, সমাস-প্রত্যয়, যতিচিহ্নের ব্যবহার, ণ-ত্ব ও ষ-ত্ব বিধি প্রভৃতি। সহজ ভাষায় উপস্থাপিত এসব নিয়মকানুন দৈনন্দিন ও দাপ্তরিক কাজে শুদ্ধ বাংলা ব্যবহারে সহায়ক হবে।
বাংলা বানান নিয়ে যাদের আত্মবিশ্বাসের অভাব রয়েছে, তাদের জন্য এটি একটি ফলপ্রসূ সহায়ক। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, প্রশিক্ষণার্থী কিংবা যেকোনো পর্যায়ের পেশাজীবী, সবার জন্যই বইটি উপযোগী।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849333258 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 464 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।