আমার দীপেশ আবিষ্কার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাহাদুজ্জামানের ‘আমার দীপেশ আবিষ্কার’ বিশ্বখ্যাত ইতিহাসবিদ ও সমাজচিন্তক দীপেশ চক্রবর্তীর জীবন ও চিন্তাজগৎ নিয়ে রচিত একটি বিশেষ গ্রন্থ। ১৯৪৮ সালে জন্ম নেওয়া দীপেশ চক্রবর্তী গত শতকের আশির দশকে ‘সাবঅল্টার্ন স্টাডিজ’ দলের অন্যতম সদস্য হিসেবে নিম্নবর্গের ইতিহাস চর্চার মাধ্যমে উত্তর-উপনিবেশবাদী ইতিহাসচর্চায় নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন।
অভিজাতের ইতিহাসের বদলে নিম্নবর্গের ইতিহাসের সন্ধানে রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র প্রমুখের সঙ্গে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তাঁর ‘প্রভিন্সিয়ালাইজিং ইউরোপ’ বইটি বর্তমান সময়ে ইতিহাসচর্চার অন্যতম প্রধান গ্রন্থ হিসেবে বিবেচিত। শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি সমাজবিজ্ঞানে অবদানের জন্য ২০১৪ সালে তিনি মর্যাদাবান টয়েনবী পুরস্কার অর্জন করেন।
কলকাতায় জন্ম ও বেড়ে ওঠা দীপেশ চক্রবর্তী প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিজ্ঞান, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইতিহাসে পিএইচডি করেছেন। ইতিহাসচর্চায় আগ্রহী পাঠকদের জন্য এই বইটি দীপেশ চক্রবর্তীকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ করে দেবে।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844101661 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 111 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |