পাশ্চাত্য শিল্পের ইতিহাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. রফিকুল আলমের 'পাশ্চাত্য শিল্পের ইতিহাস' বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৪ সালে, চারুকলা শিক্ষার্থীদের পাঠ্যসূচিকে মাথায় রেখেই। প্রথমে সনাতন এম.এফ.এ. শ্রেণীর পাঠ্যসূচির অংশ হিসেবে রচিত হলেও বাজারে বহু আগেই নিঃশেষিত হয়ে যায় এটি।
পরে বি.এফ.এ. সম্মান শ্রেণীর পাঠ্যসূচিতে আসে এবং প্রয়োজন হয় কিছু সংযোজনের। বর্তমান সংস্করণে যুক্ত হয়েছে বিংশ শতকের শিল্পকলা। রেনেসাঁস-উত্তর যুগ থেকে বিংশ শতক পর্যন্ত পাশ্চাত্য শিল্পকলার ধারা — ম্যানারিজম, বারোক ও রকোকো, ইম্প্রেশনিজম, প্রতীকবাদ — সবই সংক্ষিপ্ত আকারে আলোচিত হয়েছে এখানে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের সব শিল্পকলা শিক্ষালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঠ্যসূচির চাহিদা মেটাবে বইটি। নতুন সংস্করণে চিত্র-সংযোজনে আরও যত্নবান হওয়ায় আকর্ষণও বেড়েছে অনেক। শুধু শিক্ষার্থী নয়, সাধারণ পাঠকের কাছেও এটি একটি আদরণীয় গ্রন্থ।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 2nd Printed, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844104165 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 126 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |