কৈবর্তকথা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হরিশংকর জলদাসের 'কৈবর্তকথা' বাঙালির প্রধান খাদ্য মাছ ও ভাতের যোগানদাতা জেলে সম্প্রদায়ের জীবনচিত্র নিয়ে রচিত। চাষি ও জেলের সমান কৃতিত্ব থাকলেও প্রশংসার বদলে তাদের জন্য নির্ধারিত হয়েছে গালি। 'হাইল্যার ছেলে, জাইল্যার পোয়া' এই গালিটি সমাজের নানা স্তরে বহুল ব্যবহৃত।
জেলে সম্প্রদায়ের এক সময় আলোকিত অতীত ছিল। মহাভারত, গীতা ও নানা পুরাণে এর উদাহরণ ছড়িয়ে আছে। বিভিন্ন যাগযজ্ঞ ও রাজকীয় অনুষ্ঠানে সসম্মানে অংশগ্রহণের অধিকার ছিল তাদের। কিন্তু বিবর্তিত প্রথাগত সংস্কারের ফাঁসকলে পড়ে আজ তারা অবনমিত। বর্তমান জেলেরা সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রিক বৈষম্যের শিকার।
লেখক নিজেই এই ঘৃণা ও দলনের শিকার হয়েছেন। তিপ্পান্ন বছর বয়সে সরকারের শিক্ষাবিভাগের উচ্চপদে চাকরি করেও তথাকথিত কুলীন মানুষদের দ্বারা ঘৃণিত হয়েছেন তিনি। নিজের জীবনের পটভূমিতে এই ঘৃণার কারণ খুঁজেছেন লেখক। রূপ-রস-গন্ধমাখা কৈবর্তজীবনের এই চালচিত্র সমাজ-ইতিহাস অনুসন্ধানীদের তথ্য দেবে, আর কাহিনি-অনুরাগীদের দেবে আনন্দ।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Published, 2009 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847015600785 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 110 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |