ফাঁসির মঞ্চে তেরোজন
by আনোয়ার কবির
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায়ের নথি আনোয়ার কবিরের 'ফাঁসির মঞ্চে তেরোজন' বইটি। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান। এরপর অভ্যুত্থানের নেতা হিসেবে চিহ্নিত করে হত্যা করা হয় জেনারেল মঞ্জুরকেও। জনতার দাবি পাশ কাটিয়ে হত্যারহস্য ধামাচাপা দিয়ে প্রহসনমূলক বিচারে ফাঁসিতে ঝোলানো হয় ১৩ জন বীর মুক্তিযোদ্ধা অফিসারকে।
তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রপতি হত্যা ও সেনাবিদ্রোহে জড়িত থাকা, কিন্তু আজও প্রমাণিত হয়নি সেই জড়িত থাকার বিষয়টি। ষড়যন্ত্রের শিকার হয়ে প্রাণ দিতে হয়েছে তাদের, আর সেই কারণেই আজও উদঘাটিত হয়নি কারা, কেন, কিভাবে জিয়াকে হত্যা করেছিল। ফাঁসির আগে এক চিঠিতে ব্রিগেডিয়ার মহসীন লিখেছিলেন, 'একদিন এই দেশের মাটি কথা বলবে। ইতিহাস পুনরাবৃত্তি হয়।' লেখক এই বইয়ে সেই তেরোজন বীরের জীবনকাহিনি তুলে ধরার চেষ্টা করেছেন আর প্রমাণ করতে চেয়েছেন যে, মানুষের মৃত্যুই তার শেষ নয়।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 3rd printed, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847015602321 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |