মুসলিম ধর্মতত্ত্ব ও দর্শন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. আমিনুল ইসলামের 'মুসলিম ধর্মতত্ত্ব ও দর্শন' বইটি দর্শন, ধর্ম, ধর্মতত্ত্ব ও ধর্মদর্শনের মধ্যকার সম্পর্ক নিয়ে প্রচলিত বিভ্রান্তি দূর করার চেষ্টা করে। শুরুতেই এসব বিষয়ের স্বরূপ ও পারস্পরিক সম্বন্ধ আলোচনার পর ক্রমে স্রষ্টা, জগৎ ও জীবন সম্পর্কে ইসলামী ধ্যান-ধারণা, আচার-অনুষ্ঠান, আইন-অনুশাসন এবং মুসলিম ধর্মতাত্ত্বিক-দার্শনিক সম্প্রদায়গুলোর উদ্ভব ও বিকাশের প্রসঙ্গ এসেছে।
মধ্যযুগে ইউরোপ যখন কুসংস্কারে নিমজ্জিত, তখন কোরআন-হাদিসের প্রেরণায় মুসলমানরা অষ্টম থেকে ত্রয়োদশ শতকে জ্ঞান-বিজ্ঞান চর্চায় এক গৌরবোজ্জ্বল ঐতিহ্য রচনা করেছিল। এই ঐতিহ্য চতুর্দশ থেকে ষোড়শ শতকের ইউরোপীয় রেনেসাঁকে কতটা প্রভাবিত করেছিল, তারও ব্যাখ্যা আছে। ত্রয়োদশ থেকে সপ্তদশ শতকে মুসলমানদের অবক্ষয় এবং অষ্টাদশ শতকে আরব, তুরস্ক ও ভারতীয় উপমহাদেশে বুদ্ধিবৃত্তিক-ধর্মতাত্ত্বিক নবজাগরণের মূল্যায়নও স্থান পেয়েছে এই গ্রন্থে।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 5th Printed, 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844101484 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 392 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |