কপি বেছে নিন
200৳250৳Save 50৳ (20%)
Qty
Wishlist
Share

মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের 'সেনাবাহিনীর অভ্যন্তরে আটাশ বছর' শুধু একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার স্মৃতিচারণ নয়, একইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সংক্ষিপ্ত ইতিহাসও। লেখক তাঁর সেনাজীবনের অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং পরবর্তী ঘটনাসমূহ নিয়ে লিখেছেন নানা অভ্যুত্থানের প্রেক্ষাপটে। বইটির মূল উপজীব্য ১৯৯৬ সালের ১৮-২০ মে'র ঘটনাপ্রবাহ, যার ফলে তৎকালীন সেনাপ্রধানসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল, লেখক নিজেও যার শিকার হন।

এই বইটি নানা কারণে অনন্য। লেখকের বৈদগ্ধ্য, তথ্যনিষ্ঠা আর ঘটনা বর্ণনায় প্রায় ঐতিহাসিকোচিত সিরাসক্তি একে আলাদা মাত্রা দিয়েছে। স্মৃতিকথা লিখেও তিনি কোথাও নিজেকে বড় করেননি, কাউকে উদ্দেশ্যমূলকভাবে ছোট করেননি। লেখকের মতে, আমরা ইতিহাসের গৌরবময় দিন নিয়ে আলোচনা কম করি, বিতর্কিত দিন নিয়ে যুদ্ধ বাঁধাই। তিনি সচেতনভাবে সেই প্রবণতা পরিহার করে যথার্থ ঐতিহাসিক গুরুত্বের ঘটনা উপস্থাপনের চেষ্টা করেছেন।

স্বাধীনতাপূর্ব গঠনপর্ব থেকে শুরু করে মুক্তিযুদ্ধের গৌরবময় অবদান, পঁচাত্তরের পনেরোই আগস্টের রক্তাক্ত ঘটনা, পরবর্তী অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান, সামরিক শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকারের আমল, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর তৎপরতা, সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসের একটি ধারাবাহিক ও বস্তুনিষ্ঠ চিত্র উঠে এসেছে এই বইয়ে।

প্রকাশনী:মাওলা ব্রাদার্স
সংস্করণ:4th Print, 2012
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9844101338
পৃষ্ঠা সংখ্যা:116
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all