ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস
দিল্লীর সুলতানী আমল থেকে মোগল সাম্রাজ্য পর্যন্ত বিবরণ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
এ. কে. এম. আবদুল আলীমের 'ভারে মুসলিম রাজত্বের ইতিহাস' ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক কর্তৃক রচিত একটি গুরুত্বপূর্ণ পাঠ্যপুস্তক। বাংলা ভাষায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ বিষয়ে এটিই প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ, যা কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে প্রকাশিত হয়। লেখক সমসাময়িক ঐতিহাসিকদের আরবি ও ফারসি গ্রন্থের ইংরেজি অনুবাদ এবং আধুনিক ইতিহাসবিদদের রচনা থেকে তথ্য সংগ্রহ করেছেন।
বইটিতে বিভিন্ন ঐতিহাসিকের পরস্পরবিরোধী মতামত বিশ্লেষণ করে নিরপেক্ষ সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। দিল্লির সুলতানি আমল থেকে শুরু করে মোগল সাম্রাজ্যের উত্থান-পতন, তুর্কি-আফগান শাসন, সম্রাট আকবর থেকে আওরঙ্গজেবের শাসনকাল, এমনকি ইউরোপীয়দের আগমন ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক উত্থান পর্যন্ত বিস্তৃত এই গ্রন্থে কালানুক্রমিকভাবে বর্ণনা করা হয়েছে।
লেখক নিজেই স্বীকার করেছেন যে এটি কোনো বিশেষ গবেষণাগ্রন্থ নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের প্রয়োজন মেটানোর জন্য রচিত। তবে সাধারণ পাঠকের জন্যও এটি উপকারী হবে। ইংরেজ শাসক, সেনাপতি, ঐতিহাসিক ও পর্যটকদের নাম ইংরেজি বানানে রাখা হয়েছে, যা পাঠকদের সুবিধার জন্য।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |