দহনকাল
নদীলগ্ন জেলেদের সঙ্গ-নৈঃসঙ্গ্য, মৃত্যু-জীবন একাকার হয়ে আছে এই উপন্যাসে, প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৬
অদ্বৈত মল্লবর্মণের মৃত্যুর ৪৯ বছর পর হরিশংকর জলদাস কলম তুলে নিলেন জেলেদের জীবন নিয়ে লেখার জন্য। অদ্বৈত লিখেছিলেন নদীলগ্ন মানুষের কথা, আর হরিশংকর লিখছেন সমুদ্রসংগ্রামী জেলেদের জীবনালেখ্য। 'জলপুত্র' ও 'কৈবর্তকথা'র পর 'দহনকাল' তাঁর তৃতীয় উপন্যাস, যার কেন্দ্রে দাঁড়িয়ে আছে বঞ্চিত জেলেসম্প্রদায়, তাদের প্রতিবাদ আর একাত্তরের মুক্তিযুদ্ধ।
অশিক্ষিত বাবা রাধানাথের প্রেরণায় আলোর পথে হাঁটছে হরিদাস নামের এক জলপুত্র। তাদের পরিবারকে ঘিরে সমাজের পিছুটান, স্বার্থপরদের লোলুপতা আর সুবিধাবাদীদের চালাকি আবর্তিত হচ্ছে। নিকুঞ্জ সর্দার আর আবদুল খালেক মিলে গোটা জেলেসমাজকে গ্রাস করতে উদ্যত, কিন্তু বিধবা চন্দ্রকলা শেষ পর্যন্ত এই অনাচারের বিরুদ্ধে সংগ্রামশীল থেকে যায়।
উপন্যাসের শেষে জেলেরা একাত্তরের পাদদেশে এসে দাঁড়ায়। পাকসেনাদের অত্যাচারে জেগে ওঠে পতেংগার জেলেপল্লী। মা-বোন-স্ত্রীর ইজ্জত রক্ষার জন্য হরিদাস, রাধেশ্যাম, খু-উ বুইজ্যারা অস্ত্র তুলে নেয়। জেলেদের জীবনে আরেক দহনকাল শুরু হয় এই মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 7th Printed, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847015601461 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।