Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
টোটকা' ও 'ঝামেলা' এই দুটি কৌতুকনাটক উচ্চমানের উইট ও হিউমারে ভরপুর। অস্কার ওয়াইল্ডের 'দি ইমপর্ট্যান্স অব বিং আর্নেস্ট' বা জর্জ বার্নার্ড শ-এর 'গেটিং ম্যারেড'-এর মতো হাই কমেডির ধারায় রচিত এই নাটকগুলো প্রহসনধর্মী নয়, বরং রসরাজ অমৃতলাল বসুর 'ব্যাপিকা-বিদায়'-এর স্মৃতি জাগায়।
আবদুশ শাকুরের এই নাটক দুটির মূল উদ্দেশ্য কেবল হাসানো নয়, হাস্যরসের আড়ালে নর-নারীর জীবনের মৌলিক চালিকাশক্তির প্রতি ইঙ্গিত করা। 'টোটকা' বলে মনের বদলে জীবন নয়, আর 'ঝামেলা' বলে মানুষ যা করে তা মানবজীবনকে বয়ে নিয়ে যাওয়ার গরজেই করে। উচ্চমানের কমেডির সঙ্গে জীবনদর্শনের এই মেলবন্ধনই বইটিকে আলাদা মাত্রা দিয়েছে।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Published, 2011 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847015602109 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |