তুলনামূলক সাহিত্য মৃত্যুর মিথ বনাম বাস্তবতা
by সুমন সাজ্জাদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তুলনামূলক সাহিত্য শুধু একটি ভাষার সাহিত্য পড়ে নয়, বিশ্বের নানা প্রান্তের ভাষা ও সাহিত্যকে পাশাপাশি রেখে বিশ্লেষণ করে। সাহিত্যের বিষয়, রূপ, রীতি আর রচনাপদ্ধতির সমান্তরাল তুলনার মাধ্যমে ফুটে ওঠে রচনায় লুকিয়ে থাকা মতাদর্শ, রাজনীতি, দর্শন এবং রচয়িতার সাংস্কৃতিক পরিচয়। এই বিদ্যাশাখা বিশ্বসাহিত্যের বিভিন্ন পরিপ্রেক্ষিতকে এক মঞ্চে এনে হাতের মুঠোয় তুলে দেয় বলেই একে 'অনেক সাহিত্যের পাঠ' বলা হয়।
বাংলা অঞ্চলে অর্ধশতকেরও বেশি সময় ধরে তুলনামূলক সাহিত্য পাঠদান হয়ে আসছে। সুমন সাজ্জাদের এই বইটি সাম্প্রতিক প্রেক্ষাপটে তুলনামূলক সাহিত্যের অবস্থান নিয়ে নতুন করে ভাবতে বলে। কেউ কেউ মনে করেন জ্ঞানশাখা হিসেবে এর মৃত্যু ঘটেছে, আবার অনেকে বলেন নতুন তত্ত্ব আর জ্ঞানে সমৃদ্ধ হয়ে এটি নবায়িত হয়েছে। মৃত্যুর মিথ আর বাস্তবতার এই দ্বন্দ্বের মধ্য দিয়েই বইটি পাঠককে নিয়ে যায় তুলনামূলক সাহিত্যের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে গভীর ভাবনায়।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849886075 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 496 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |